Header Ads

সীমান্ত নজরদারিতে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট জিএসএলভি-এফ ১৭

ইসরো  ৪ ঠা সেপ্টেম্বর জিএসএলভি-এফ ১৭ রকেটে করে ইওএস-০৫ ভূ-পর্যবেক্ষণ উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করেছে 
ভারতীয় সময় শুক্রবার ভোর ২টো ৫৫ মিনিটে, যা ভারতীয় সীমান্ত এবং দুর্গম এলাকাগুলিতে রিয়েল-টাইম অর্থাৎ সঠিক সময়ে নিখুঁত তথ্য প্রদান করবে।
সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ থেকে অতি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটির ওজন ২,৩৬৭ কেজি। এই স্যাটেলাইটটি  উচ্চ-রেজোলিউশনের ছবির মাধ্যমে চীন ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে সহায়তা করবে।

এটি ভারতের  প্রথম ইমেজিং স্যাটেলাইট। এটি সীমান্ত নজরদারিতে দক্ষতা বৃদ্ধি, তাৎক্ষণিক দুর্যোগ মোকাবেলা (ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানল শনাক্তকরণ), আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পর্যবেক্ষণ জাতিয় তথ্য প্রদান করবে।
২০২১ সালের ব্যর্থ জিস্যাট-১ অভিযানের পর এটি ইসরোর জন্য একটি প্রধান প্রযুক্তিগত মাইলফলক ।

চীন ও পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ সীমান্তে এই স্যাটেলাইটটির তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর কাজে লাগবে।

ইসরোর এই প্রথম ইমেজিং স্যাটেলাইট উৎক্ষেপণ ৩৬,০০০ কিলোমিটার দূর থেকে দেশের সীমান্তের ওপর স্থায়ী নজর রাখতে সাহায্য করবে।
এই সাফল্যটি তাৎপর্যপূর্ণ, কারণ বেশিরভাগ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে কাজ করে। তবে, EOS-05 প্রায় ৩৬,০০০ কিলোমিটার উচ্চতায় স্থির থাকবে, যা পৃথিবীর ঘূর্ণন গতির সমান।

এই অভিযানটি ইসরোর জন্য একটি মনোবল বৃদ্ধিকারী ঘটনা ছিল, যা সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিল। ইসরো প্রধান ভি নারায়ণন তাঁর আনন্দ প্রকাশ করে ঘোষণা করেন যে, জিএসএলভি-এফ১৭ যানটি সফলভাবে এবং নির্ভুলভাবে উন্নত ইওএস-০৫ উপগ্রহটিকে প্রয়োজনীয় কক্ষপথে স্থাপন করেছে।

তিনি উল্লেখ করেন যে এটি শ্রীহরিকোটা থেকে ১০৭তম উৎক্ষেপণ এবং জিএসএলভি সিরিজের ১৯তম মিশন ছিল। তিনি স্মরণ করেন যে প্রথম জিএসএলভি উৎক্ষেপণে ১,৫৩৬ কেজি পেলোড বহন করা হয়েছিল এবং তারপর থেকে ইসরো কাঠামোগত ভর অপ্টিমাইজ করে ও প্রোপালশন সিস্টেম উন্নত করার মাধ্যমে রকেটের কর্মক্ষমতা ক্রমাগত উন্নত করেছে।

No comments

Powered by Blogger.